দাঁতের যত্নে করনীয়
দাঁতের যত্নে করনীয়:-
• দিনে দুবেলা দাঁত ব্রাশ করতে হবে।
• ব্রাশ করার সঠিক সময় হচ্ছে রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে।
• প্রতিবার দাঁত ব্রাশের জন্য সময় নিন মিনিট দুয়েক।
• নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন।শক্ত ব্রিসলের ব্রাশ ব্যবহার করবেন না
• একটি ব্রাশ তিন মাসের বেশি ব্যবহার করবেন না। তবে তার আগেই ব্রিসল ক্ষয় হয়ে গেলে কিংবা ব্রিসল বেরিয়ে এলে সঙ্গে সঙ্গেই ব্রাশ পরিবর্তন করে ফেলুন।
• প্রতিদিন ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।
• প্রতিবার খাওয়ার পর কুলকুচি করুন। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই ভালোভাবে মুখ পরিষ্কার করতে হবে।
• প্রতিদিন খাদ্যতালিকায় ভিটামিন সি–জাতীয় খাবার রাখতে পারেন।
• ব্রাশ করার পাশাপাশি মিসওয়াক ও করতে পারেন।
• দাঁতের পাশাপাশি জিহবাও পরিষ্কার করতে ভুলবেন না।

No comments