ঢাকা ডেন্টাল কলেজে দাঁত ও মুখের কি কি চিকিৎসা সেবা পাওয়া যায় ?

 ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল সম্পর্কে জনমনে তৈরী হওয়া কিছু প্রশ্নোত্তর। জনসাধারণ এর উপকৃত হবার উদ্দেশ্যে প্রচারিত।


প্রশ্ন:- ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল এটি কোথায় অবস্থিত? 


উত্তর:- এটি রাজধানী ঢাকার মিরপুর-১৪ নং এ অবস্থিত। 


প্রশ্ন:- এখানে কখন রোগী দেখা হয়? 


উত্তর:- এখানে সকাল ৮ টা - দুপুর ২ টা পর্যন্ত রোগী দেখা হয়। 


প্রশ্ন:- এখানে দাঁত ও মুখের কি কি সেবা পাওয়া যায়? 


উত্তর:- এখানে

১) দাঁত ও মুখের রোগ নির্ণয়, 

২)দাঁতের রুট ক্যানেল, 

৩)ফিলিং, দাঁতের স্কেলিং, 

৪)দাঁতের এক্স-রে, দাঁত বাঁধানো, 

৫)ইমপ্ল্যান্ট সেবা, 

৬)আঁকা-বাঁকা ও ফাঁকা দাঁতের চিকিৎসা, 

৭)দাঁত ফেলা, 

৮)টিউমার অপসারন, 

৯)আক্কেল দাঁতের চিকিৎসা, 

১০)দূর্ঘটনায় চোয়াল ভাঙা ও মুখের অপারেশন, 

১১)সাধারন মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা, 

১২)সার্জারী ওয়ার্ডে নানাবিধ সার্জারী সেবা, 

১৩)ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ওয়ার্ডে রোগী ভর্তি নেয়া হয়। 



 প্রশ্ন:- এখানে দাঁত ও মুখ দেখানোর জন্য কত টাকা লাগে? 

উত্তর:- এখানে মাত্র ১০৳ টাকার টিকিট কেটেই সিরিয়াল অনুযায়ী দাঁত ও মুখের রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। 


প্রশ্ন:- এটি কবে কবে খোলা থাকে? 

উত্তর:- যেহেতু এটি সরকারী হাসপাতাল তাই সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন ই খোলা থাকে। 


ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল মিরপুর-১৪, ঢাকা - ১২০৬

ফোন:- ০২-৫৮০-৫৫-৮৮-৭

No comments

Powered by Blogger.